ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাহেদের ‘আছো নাকি বেশ’ (ভিডিও)

প্রকাশিত: ০৯:৪৫, ২৭ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাহেদের ‘আছো নাকি বেশ’ (ভিডিও)

‌তরুণ কণ্ঠশিল্পী জাহেদ তানভীর। প্রথমবার ‘আছো নাকি বেশ’ শিরোনামে একটি মৌলিক গানে কণ্ঠ দিলেন তিনি। গানের কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। গানটির সুরও করেছেন এই কণ্ঠশিল্পী।

এ গান নিয়ে নির্মিত হয়েছে গল্পনির্ভর মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন সিনথিয়া ও অনন্য। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। আজ রোববার সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।

এ প্রসঙ্গে জাহেদ তানভীর বলেন, ‘অবশেষ আমি আমার মৌলিক গানের খাতাটা খুললাম। ধন্যবাদ সংশ্লিষ্ট প্রতিটি মানুষকে। আমার বিশ্বাস, গানটি আপনাদের মন ভরাবে। সঙ্গে ভিডিওটিও চোখে আরাম দেবে। সবার কাছে ভালোবাসা চাই, আর কিছু নয়।’

দেখুন: ‘আছো নাকি বেশ’ গানটি।




ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়