ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফাহমি-মিথিলার ছবি নিয়ে সৃজিতের বক্তব্য

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফাহমি-মিথিলার ছবি নিয়ে সৃজিতের বক্তব্য

ভারতীয় বাংলা সিনেমার গুণী পরিচালক সৃজিত মুখার্জি। এই পরিচালকের সঙ্গে রাফিয়াত রশিদ মিথিলার প্রেমের গুঞ্জন অনেকবার শোনা গেছে। যদিও শোনা কথাটির সত্যতা মেলেনি। মিথিলা নিজেও বিষয়টি অস্বীকার করেছেন।

এদিকে নাট্যনির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে মিথিলার কিছু ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম বিভাগে এ প্রসঙ্গে লিখিত অভিযোগ করেছেন এই অভিনেত্রী। এমনকি ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে এ প্রসঙ্গে তার বক্তব্য জানিয়েছেন। যদিও স্ট্যাটাসটি পরবর্তী সময়ে তিনি মুছে ফেলেন।

দেশের শোবিজ অঙ্গনের তারকারা মিথিলা-ফাহমির পাশে দাঁড়িয়েছেন। এবার মিথিলার স্বপক্ষে বক্তব্য দিলেন পরিচালক সৃজিত মুখার্জি। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘এটি গুরুতর অপরাধমূলক কাজ এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন। এই কাজ যে করেছে তাকে আটক করা উচিৎ। এই পরিস্থিতি মিথিলা যেভাবে সামাল দিচ্ছেন তা অনুকরণীয়। ফেসবুকে তার দীপ্তিমান বক্তব্য, আমাকে তার জন্য আরো বেশি গর্বিত করেছে।’

কিছুদিন আগে সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেন সৃজিত। সেখানে মিথিলাও ছিলেন। তখনই প্রথম ঘরোয়া কোনো আয়োজনে একসঙ্গে দেখা যায় তাদের। অল্প সময়ে তাদের মধ্যে তৈরি হয় সখ্য।

শুধু মিথিলা নয়, এর আগে সৃজিতের সঙ্গে নাম জড়িয়েছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। তবে তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ ছিল। এদিকে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর ব্যক্তিগত জীবনে একা রয়েছেন সৃজিত।


ঢাকা/শান্ত/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়