ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এখনই বাজছে না বিয়ের সানাই

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এখনই বাজছে না বিয়ের সানাই

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। অনেকদিন থেকেই বলিপাড়ায় কানাঘুষা চলছে, প্রেমিকা নাতাশা দালালকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। বিয়ের দিনক্ষণও নাকি ঠিক হয়েছে।

তবে এখনই বাজছে না এই জুটির বিয়ের সানাই। হ্যালো ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে নাতাশা দালাল বলেন, বরুণ ও আমি একসঙ্গে স্কুলে পড়তাম। ২৫ বছর বয়স পর্যন্ত আমরা বন্ধুই ছিলাম। যতটুকু মনে পড়ে, এরপরই আমরা ডেটিং শুরু করি। ওই সময়ই বুঝতে পারি, আমাদের সম্পর্কটা বন্ধুত্বের চেয়ে একটু বেশি। বিয়ের পরিকল্পনা রয়েছে, তবে তা এখন না।

এর আগে শোনা যায়, নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন বরুণ-নাতাশা। ভারতের বাইরে বিয়ে এবং বাছাইকৃত কয়েকজনকে নিমন্ত্রণ জানানো হবে এবং এরপর মুম্বাইয়ে বিশাল আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

যদিও বিষয়টি অস্বীকার করে বরুণ ধাওয়ান বলেছিলেন, এটা সত্য নয়। বার বার একই উত্তর দিতে দিতে আমি হাঁপিয়ে উঠেছি।

বরুণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা কলঙ্ক। এতে আরো অভিনয় করেছেন— সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, সোনাক্ষী সিনহা, আলিয়া ভাট, আদিত্য রয় কাপুর প্রমুখ। বর্তমানে সারা আলী খানের সঙ্গে কুলি নম্বর ওয়ান সিনেমার রিমেকের শুটিং নিয়ে ব্যস্ত তিনি। এছাড়া স্ট্রিট ড্যান্সার থ্রিডি সিনেমায় দেখা যাবে তাকে। এতে শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন এই অভিনেতা।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়