ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দক্ষিণী সিনেমার রিমেকে সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দক্ষিণী সিনেমার রিমেকে সিদ্ধার্থ

চলতি বছরের বহুল আলোচিত বলিউড সিনেমা কবির সিং। তেলেগু ভাষার অর্জুন রেড্ডি সিনেমার রিমেক এটি।

কবির সিং সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুর। দর্শক-সমালোচকের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও বেশ ভালো করেছে এই সিনেমা। শহিদের অন্যতম ব্যবসাসফল সিনেমা এটি। শুধু তাই নয়, তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট কবির সিং। পাশাপাশি নানি অভিনীত তেলেগু ভাষার জার্সি সিনেমার হিন্দি রিমেকেও অভিনয় করতে যাচ্ছেন শহিদ। এছাড়া অতীতেও দক্ষিণী অনেক সিনেমার রিমেক বলিউডে হয়েছে।

এবার সেই পথ ধরে ভারতীয় দক্ষিণী সিনেমার হিন্দি রিমেকে অভিনয় করতে যাচ্ছেন সিদ্ধার্থ মালহোত্রা। এ প্রসঙ্গে তিনি বলেন, দক্ষিণে সত্যিই বেশ কিছু বিনোদনমূলক সিনেমা তৈরি হচ্ছে এবং এগুলোর বিষয়বস্তুও সুন্দর। সম্প্রতি আমরা একটির (কবির সিং) ফলও পেয়েছি। কয়েকটি অ্যাকশন ঘরানার সিনেমা দেখেছি এবং এ বিষয়ে এখনো আলোচনা চলছে। যদি কিছু হয় খুব শিগগির ঘোষণা দিব।

সিদ্ধার্থ মালাহোত্রা অভিনীত পরবর্তী সিনেমা মারজাওয়া। এতে আরো অভিনয় করছেন— রিতেশ দেশমুখ, রাকুল প্রীত সিং, তারা সুতারিয়া প্রমুখ। আগামী ১৫ নভেম্বর এই সিনেমা মুক্তি পাবে।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়