ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুলকিত-কৃতির ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ১১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলকিত-কৃতির ছবি ভাইরাল

বলিউড অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী কৃতি খারবান্দা। এ নিয়ে বলিপাড়ায় বেশ কানাকানি চলছে। এবার পুলকিত ও কৃতির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

কয়েকদিন আগে কৃতি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। এতে দেখা যায়—পুলকিত ও কৃতি পুল ড্যান্স করছেন। ছবিতে আবেদনময়ী রূপে ক্যামেরাবন্দি হয়েছেন কৃতি। আর ক্যাপশনে লিখেছেন, ‘কে সেরা বলো’। এরপর ভক্তরা অসংখ্য মন্তব্য করতে থাকেন। দ্রুতই ছবিটি ভাইরাল হয়ে যায়।

ইয়ামি গৌতমের সঙ্গে ব্রেকআপের পর অভিনেত্রী কৃতি খারবান্দার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পুলকিত। বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও গেছে এ জুটিকে। তবে এ নিয়ে এক সাক্ষাৎকারে কৃতি খারবান্দা বলেন, ‘সবাই এমন ভাবছে বলে ভালো লাগছে। আমার ধারণা আমাদের দুজনকে একসঙ্গে অনেক ভালো মানিয়েছে। আমি হ্যাঁ অথবা না কিছুই বলছি না। আপনাদেরকেই এটি খুঁজে বের করতে হবে।’

এর আগে কৃতির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে পুলকিত বলেন, ‘ইয়ামির সঙ্গে, কৃতির সঙ্গে—এই সকল খবরে নজর দিই না। এগুলো আমাদের কাজের অংশ। আমার সম্পর্ক শুধু বরুণ শর্মার সঙ্গে! তার সঙ্গে দুটি সিনেমা করেছি। কাজের প্রতিই আমার মনোযোগ। আমাকে নিয়ে এই বিষয়ে লেখা হলেই বেশি খুশি হব।’

গত বছর ‘বীরে কি ওয়েডিং’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন পুলকিত-কৃতি। আনীজ বাজমি পরিচালিত ‘পাগলপান্তি’ সিনেমায় দেখা যাবে তাদের।

কৃতি খারবান্দা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাউসফুল ফোর’। গত ২৫ অক্টোবর সিনেমাটি মুক্তি পেয়েছে। প্রায় ২০০ কোটির ক্লাবে পা রাখছে এটি। এতে আরো অভিনয় করেছেন—অক্ষয় কুমার, ববি দেওল, রিতেশ দেশমুখ, কৃতি স্যানন, পূজা হেগড়ে প্রমুখ।


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়