ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আলিয়া-রণবীরের ছবি ভাইরাল, গুঞ্জন তুঙ্গে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আলিয়া-রণবীরের ছবি ভাইরাল, গুঞ্জন তুঙ্গে

জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তার প্রেম এখন বলিপাড়ার প্রধান আলোচনার বিষয়।

অনেকদিন থেকেই এই জুটির বিয়ের গুঞ্জন উড়ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি সেই গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দিয়েছে। ছবিতে দেখা যায়, রণবীর কাপুর ও নিতু কাপুরের সঙ্গে বসে আছেন আলিয়া। নিতু কাপুরের গা ঘেঁষে বসে আছেন তিনি। আর এক হাত দিয়ে রণবীরের হাত ধরে রেখেছেন রাজি সিনেমাখ্যাত এই অভিনেত্রী।

ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে গুঞ্জনের পালে আরো জোর হাওয়া বইছে, খুব শিগগির বাজতে যাচ্ছে রণবীর-আলিয়ার বিয়ের সানাই। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বিয়ের আগে হবু শাশুড়ির সঙ্গে আলিয়ার সুসম্পর্ক দেখে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন অনেকেই।

বর্তমানে একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত আলিয়া। এর মাঝে লস অ্যাঞ্জেলেস গিয়েছিলেন। জানা গেছে, সেখানে যাওয়ার আগেই বিশেষ মানুষদের সঙ্গে একান্ত কিছু সময় কাটাতে নৈশভোজে অংশ নিয়েছেন তিনি। সেখানেই ছবিটি তোলা। যদিও গত রোববার ভারতে ফিরেছেন এই অভিনেত্রী। তবে ভাইরাল হওয়া ছবিটি ভক্তদের মনে দারুণ কৌতূহল তৈরি করেছে।


ঢাকা/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়