ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একসঙ্গে থাকছেন সুশান্ত-রিয়া!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৫, ১৩ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
একসঙ্গে থাকছেন সুশান্ত-রিয়া!

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। অনেকদিন থেকেই গুঞ্জন— অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন তিনি। যদিও বিষয়টি অস্বীকার করে আসছেন এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি সিনেমাখ্যাত এই অভিনেতা।

বর্তমানে নাকি একসঙ্গে থাকছেন তারা। আগের ফ্ল্যাট ছেড়ে দিয়েছেন সুশান্ত। এরপর থেকে রিয়ার ফ্ল্যাটেই থাকছেন। স্পটবয় ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সুশান্তের বিল্ডিংয়ের নিরাপত্তা প্রহরীর বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সুশান্ত তার ফ্ল্যাটে প্রায় পার্টি করতেন। এতে উচ্চ আওয়াজে গান বাজানোর কারণে প্রতিবেশীরা ভীষণ বিরক্ত হতেন। একাধিকবার এ বিষয়ে অভিযোগ করা হলেও সুশান্ত তা পাত্তা দেননি। এছাড়া এই অভিনেতাও এখানে থাকতে চাইছিলেন না। গত সপ্তাহে জিনিসপত্র নিয়ে তিনি রিয়ার ফ্ল্যাটে উঠেছেন।  

জানা গেছে, প্রায় এক বছর ধরে প্রেম করছেন সুশান্ত-রিয়া। বিয়ের পরিকল্পনাও করছেন তারা। যদিও এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে সুশান্ত সিং রাজপুত বলেন, ‘এটি গুজব।’ পাশাপাশি কেদারনাথ সিনেমাখ্যাত এ অভিনেতা জানিয়েছেন, তার সম্পর্কে লেখা এই ধরনের গুজব আর পড়েন না তিনি।

এর আগে অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন সুশান্ত। বিয়ের পরিকল্পনাও করেছিলেন তারা। যদিও পরবর্তী সময়ে তাদের ব্রেকআপ হয়। এরপর অভিনেত্রী কৃতি স্যাননের সঙ্গে এ অভিনেতার প্রেমের গুঞ্জন শোনা যায়। কিন্তু সেই সম্পর্কও বেশিদিন টেকেনি।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়