ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেটি পেরিতে মজেছে বলিউড

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ১৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেটি পেরিতে মজেছে বলিউড

মার্কিন পপ তারকা কেটি পেরি। একটি সংগীত উৎসবে যোগ দিতে ভারতে এসেছেন জনপ্রিয় এই গায়িকা।

গতকাল বৃহস্পতিবার কেটি পেরিকে স্বাগত জানাতে একটি পার্টির আয়োজন করেন নির্মাতা করন জোহর। এতে হাজির হয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা।

পার্টিতে ছিলেন— ঐশ্বরিয়া রাই বচ্চন, আলিয়া ভাট, জ্যাকলিন ফার্নান্দেজ, কিয়ারা আদভানি, অনন্যা পান্ডে, নেহা ধুপিয়া সহ অনেকে। ‘রোর’খ্যাত এই গায়িকার সঙ্গে নানাভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে তা পোস্টও করেছেন। কবির সিং সিনেমাখ্যাত অভিনেত্রী কিয়ারা ‘পাউট’ ভঙ্গিতে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, কেটি পাউট।

এর আগে এক অনুষ্ঠানে কেটি পেরি বলেন, আমি শুধু ঘরে বন্দি থেকে বিভিন্ন জিনিসের আবদার করতে চাই না। আমি তেমন মেয়ে নই। বাইরের জগৎটা দেখতে চাই। আমি বিভিন্ন ধরনের মানুষ, তাদের সংস্কৃতি ও প্রথা পছন্দ করি। সুতরাং, আপনারা আমাকে রাস্তাতেও দেখতে পেতে পারেন।

মুম্বাইয়ে কেটি পেরির সঙ্গী হয়েছেন অভিনেত্রী জ্যাকলিন। এই অভিনেত্রী জানিয়েছেন, সেখানকার পানি পুরি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই গায়িকা। এছাড়া বলিউড সিনেমা নিয়েও তার আগ্রহ রয়েছে।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়