ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবেগাপ্লুত তাহসান

প্রকাশিত: ০৮:৪৬, ১৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবেগাপ্লুত তাহসান

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। সম্প্রতি ‘আনমনে’ শিরোনামে গান গেয়েছেন। গানটিতে সহশিল্পী ছিলেন মালা। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে সিলভার স্ক্রিনের নিজস্ব ইউটিউব চ্যানেল গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়।

প্রকাশনা অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে পড়েন তাহসান। এসময় তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন অ্যালবাম নিয়ে কথা হতো। বলা হতো- অ্যালবামটির এই চারটি গানের কথায় গভীরতা আছে। এই তিনটি গানের সুর হৃদয় ছুঁয়ে যায়! এই গানটির শেষে যে টান- কী দারুণ! এমন কথা আমরা শুনতাম, মিডিয়ায় প্রতিনিয়ত পড়তামও। কিন্তু এখন আর এ রকম লেখা আমরা পড়ি না। কারণ গানকে আমরা সেলিব্রেট কম করি। এরকম অনুষ্ঠানও আর হয় না। ফলে হয়তো গানের প্রচারও ঠিকমতো হয় না। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে অত্যন্ত কষ্টের সঙ্গে একটি কথা বলতে চাই- গত এক বছরে আমাকে নিয়ে অন্য যতো নিউজ হয়েছে বা আপনারা করেছেন, তার খুব কম নিউজ হয়েছে আমার গান নিয়ে। এটি আমার জন্য এবং ইন্ডাস্ট্রির শিল্পীদের জন্য কষ্টের। যাই হোক, আমি আগের মতো গান নিয়ে নিখুঁত বিশ্লেষণ আশা করছি সাংবাদিক ভাইদের কাছ থেকে।’

মিউজিক ভিডিওটি সম্পর্কে সিলভার স্ক্রিনের কর্ণধার শাহিন কবির বলেন, সিলভার স্ক্রিন জন্মলগ্ন থেকেই চেষ্টা করে আসছে ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে। এরই ধারাবাহিকতায় আজ প্রোডাকশন হাউজটির অনলাইন ঠিকানা ‘সিলভার স্ক্রিন’-এর যাত্রা শুরু হলো। ভবিষ্যতে প্রতিষ্ঠানটির সব কাজ এই চ্যানেলে  দেখা যাবে।’

সিলভার স্ক্রিন প্রডাকশন থেকে শাকিব খান এবং জায়েদ খানকে নিয়ে দুটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। খুব শীঘ্রই এই প্রডাকশন থেকে আরও কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করা হবে বলে জানা গেছে। কণ্ঠ দেয়ার পাশাপাশি গানের কথা ও সুর করেছেন মালা। সংগীত পরিচালনা করেছেন সাকের রেজা। তানিম রহমান অংশুর পরিচালনায় বেশ কয়েকটি লোকেশনে মিউজিক ভিডিওটিতে পারফর্ম করেছেন সাইফ সাইফুল ও রাজকুমারী রিয়া।

মিউজিক ভিডিওর লিঙ্ক-

 

ঢাকা্/রাহাত সাইফুল/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়