ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবশেষে স্বীকার করলেন কৃতি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৮, ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবশেষে স্বীকার করলেন কৃতি

অভিনেত্রী কৃতি খারবান্দা। অনেকদিন থেকেই গুঞ্জন উড়ছিল— অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী। এতদিন বিষয়টি অস্বীকার করেই আসছিলেন তারা।

অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন কৃতি। টাইমস অব ইন্ডিয়াতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, না, এগুলো গুঞ্জন নয়। আমরা প্রেম করছি। প্রথমে আমার মা-বাবাকে বিষয়টি জানাতে চেয়েছি। আমার মতে, নির্দিষ্ট সময় রয়েছে যখন এই বিষয় নিয়ে কথা বলতে স্বস্তিবোধ করবেন। কখনো পাঁচ মাস, আবার পাঁচ বছরও লাগে। আমাদের ক্ষেত্রে পাঁচ মাস লেগেছে। আমি খুব খুশি। পুলকিতের সঙ্গে প্রেমের বিষয়টি স্বীকার করতে কোনো অসুবিধা নেই।

২০১৪ সালে সালমান খানের রাখি বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেন পুলকিত সম্রাট। কিন্তু বছর ঘুরতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। এরপর ইয়ামি গৌতমের সঙ্গে প্রেম করেছেন পুলকিত। তবে তাদের সম্পর্কও টেকেনি।

গত বছর বীরে কি ওয়েডিং সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পুলকিত-কৃতি। আনীজ বাজমি পরিচালিত পাগলপান্তি সিনেমায় দেখা যাবে তাদের। জানা গেছে, এই সিনেমার শুটিংয়েই প্রেমের সম্পর্কে জড়ান তারা।

যদিও এর আগে কৃতির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে পুলকিত বলেন, ইয়ামির সঙ্গে, কৃতির সঙ্গে— এই সকল খবর আমি নজর দিই না। এগুলো আমাদের কাজের অংশ। আমার সম্পর্ক শুধু বরুণ শর্মার সঙ্গে! তার সঙ্গে দুটি সিনেমা করেছি। কাজের প্রতিই আমার মনোযোগ। আমাকে নিয়ে এই বিষয়ে লেখা হলেই বেশি খুশি হবো।



ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়