ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যে কারণে বিরক্ত হন দিশা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যে কারণে বিরক্ত হন দিশা

বলিউড অভিনেত্রী দিশা পাটানি। এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর বাঘি-টুভারত সিনেমায় অভিনয় করেছেন।

সিনেমার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন চরিত্র বেছে নেন দিশা। এ প্রসঙ্গে তিনি বলেন, এক ধরনের কাজ বার বার করা ও একই কাজে মগ্ন থাকা আমার জন্য খুব কঠিন। আমি খুব সহজেই বিরক্ত হয়ে পড়ি। নতুন কাজ ও প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করি— নতুন গান, আবেগঘন দৃশ্য অথবা অন্য কিছু। এগুলো আমাকে সব সময় ব্যস্ত রাখে।

দিশার পরবর্তী সিনেমা মালাং। মুহিত সুরি পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করছেন— আদিত্য রয় কাপুর, কুণাল খেমু, অনিল কাপুর প্রমুখ। ২০২০ সালে ভালোবাসা দিবসে এই সিনেমা মুক্তি পাবে।

পাশাপাশি সালমান খানের সঙ্গে রাধে সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে আরো আছেন— জ্যাকি শ্রফ, রণদীপ হুদা প্রমুখ। ২০২০ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে। একতা কাপুর প্রযোজিত একটি নারীকেন্দ্রীক সিনেমাতেও দিশাকে দেখা যাবে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়