ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সালমান-শাহরুখকে পেছনে ফেললেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২১, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সালমান-শাহরুখকে পেছনে ফেললেন প্রিয়াঙ্কা

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনয়শিল্পী— সালমান খান, শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। বিশ্বজুড়ে তাদের অসংখ্য ভক্ত রয়েছে। প্রিয় তারকাদের খোঁজ নিতে ভক্তরা সবসময়ই ব্যস্ত থাকেন।

সম্প্রতি একটি জরিপ চালিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান সেমরাস। জরিপে সবচেয়ে বেশি খোঁজা ভারতীয় তারকার তালিকায় শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা। এমনকি সালমান ও শাহরুখ খানের মতো তারকাদের পেছনে ফেলেছেন তিনি। বলিউডলাইফ ডটকম এই তথ্য জানিয়েছে।

২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত এই জরিপ চালানো হয়। এই সময়ে অনলাইনে প্রিয়াঙ্কাকে খোঁজা হয়েছে ৪.২০ মিলিয়নবার। অন্যদিকে সালমানকে ২ মিলিয়নবার খোঁজা হয়েছে। এর মধ্যে ২০১৯ সালের অক্টোবরেই প্রিয়াঙ্কা-সালমানকে যথাক্রমে ২.৭৪ ও ১.৮৩ মিলিয়নবার খুঁজেছেন ভক্তরা।

গত ডিসেম্বরে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেছেন বলিউডের ‘দেশি গার্ল’। ওই সময় ইন্টারনেটে তার নাম দিয়ে প্রায় ১৩.৬ মিলিয়নবার খোঁজা হয়েছে। একই মাসে সালমানকে খোঁজা হয়েছে ২.৭৪ মিলিয়নবার।

পুরুষদের তালিকায় তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন যথাক্রমে শাহরুখ খান ও প্রয়াত অভিনেতা অমরেশ পুরী। নারীদের তালিকায় প্রিয়াঙ্কার পরেই আছেন দীপিকা পাড়ুকোন ও সানি লিওন। দীপিকাকে খোঁজা হয়েছে প্রায় ৩ মিলিয়নবার। অন্যদিকে সানি লিওনকে ভক্তরা ১.৭ মিলিয়নবার খুঁজেছেন। এছাড়াও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, রণবীর সিং, ইমরান খান ও অমিতাভ বচ্চন সবচেয়ে বেশি খোঁজা ভারতীয় তারকার তালিকায় রয়েছেন।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়