ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন বাণী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৬, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন বাণী

বলিউড অভিনেত্রী বাণী কাপুর। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিকিনি সদৃশ টপস পরে ছবি পোস্ট করেন বাণী। এতে ‘রাম’ শব্দটি লেখা ছিল। এতে ভীষণ চটেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। এ ধরনের পোশাকে হিন্দু দেবতার নাম থাকায় তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও হয়েছে।

যদিও পরবর্তী সময়ে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ছবিটি মুছে ফেলেন বাণী। তবে আইনি জটিলতায় পড়তে হতে পারে তাকে। মুম্বাইয়ের এক বাসিন্দা বাণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। শুধু তাই নয়, স্থানীয় পুলিশ কমিশনারের কাছে এই অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করারও অনুরোধ জানিয়েছেন। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ২১৫ (এ) ধারায় মামলা দায়েরের অনুরোধ জানানো হয়েছে। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে।

২০১৩ সালে শুদ্ধ দেশি রোমান্স সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় বাণীর অভিষেক হয়। প্রথম সিনেমাতেই আলোচনায় উঠে আসেন তিনি। এরপর বেফিকর সিনেমায় দেখা যায় তাকে। তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ওয়ার। এতে আরো অভিনয় করেন— হৃতিক রোশান ও টাইগার শ্রফ। গত ২ অক্টোবরে মুক্তি পাওয়া এই সিনেমা বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করে।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়