ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইডেনে বাংলাদেশ-ভারত ম্যাচ দেখবেন রানী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ২১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইডেনে বাংলাদেশ-ভারত ম্যাচ দেখবেন রানী

আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ভারতের ঐতিহাসিক টেস্ট ক্রিকেট ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য এই ম্যাচে উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি।

এ প্রসঙ্গে তিনি বলেন, এবারই প্রথম ইডেন গার্ডেনে ম্যাচ দেখব। ম্যাচের সময় সেখানকার পরিবেশ কেমন হয় সে সম্পর্কে মা-বাবার কাছে অনেকবার শুনেছি। সরাসরি ক্রিকেট ম্যাচ দেখার একটা অভিজ্ঞতা হবে। আশা করছি দিনটি স্মরণীয় হয়ে থাকবে।

রানীর পরবর্তী সিনেমা মারদানি-টু। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত মারদানি সিনেমার সিক্যুয়েল এটি। ভারতে কিশোরীদের উপর সহিংসতা বেড়ে যাওয়ার বিষয়টি সিনেমায় তুলে ধরা হয়েছে। এতে শিবানী শিবাজী রায় নামের একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন এই অভিনেত্রী। সিনেমার প্রচারেই সেখানে যাবেন তিনি।

রানী বলেন, কোটি কোটি দর্শক বিভিন্ন প্রচারমাধ্যমে ম্যাচটি দেখবেন। এই আনন্দঘন দিনে আমার মারদানি-টু সিনেমার বার্তা সবার কাছে পৌঁছে দিতে পারব।

মারদানি-টু পরিচালনা করেছেন গোপি পুথরান। প্রযোজনায় আছেন আদিত্য চোপড়া। আগামী ১৩ ডিসেম্বর এই সিনেমা মুক্তি পাবে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়