ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগদান সারলেন ফ্রিদা পিন্টো

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৩, ২২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগদান সারলেন ফ্রিদা পিন্টো

প্রেমিক কোরি ট্রানের সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী ফ্রিদা পিন্টো। ৩৩ বছর বয়সি কোরি পেশায় ফটোগ্রাফার।

২০১৭ সালের অক্টোবরে ফ্রিদা-কোরিকে প্রথম একসঙ্গে দেখা যায়। এরপর ২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ পায়। বর্তমানে ফ্রান্সে ছুটি কাটচ্ছেন এই জুটি। সেখানেই বাগদান সেরেছেন। তবে কবে নাগাদ বিয়ে করছেন তা জানা যায়নি।

ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করে সুখবরটি ভক্তদের জানিয়েছেন ফ্রিদা। ছবিতে তার বাম হাতের অনামিকাতে আংটি দেখা গেছে। ক্যাপশনে তার মনের ভাবও প্রকাশ করেছেন তিনি।

এর আগে স্লামডগ মিলিয়নিয়ার সিনেমায় তার সহ-অভিনেতা দেব প্যাটেলের সঙ্গে সম্পর্কে ছিলেন ফ্রিদা। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রেম করেন তারা। এরপর ২০১৫ সালে পোলো খেলোয়াড় রনি বাকার্ডির সাথে এই অভিনেত্রীর প্রেমের কথা শোনা যায়। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।

বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন ফ্রিদা পিন্টো।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়