ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাইগারের ২৫ দিনের মিশন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ২৩ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাইগারের ২৫ দিনের মিশন

বলিউড অভিনেতা টাইগার শ্রফ। বর্তমানে বাঘি-থ্রি সিনেমার শুটিং করছেন তিনি।

সার্বিয়াতে সিনেমাটির শুটিং চলছে। খুব শিগগির ক্লাইমেক্স দৃশ্যের শুটিং শুরু হবে। টানা ২৫ দিন শুধু সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন টাইগার। বলিউড হাঙ্গামা ডটকম এই তথ্য জানিয়েছে।

জানা গেছে, অ্যাকশন দৃশ্যের জন্য থাইল্যান্ড, বুলগেরিয়া ও সার্বিয়ার বিশেষ স্টান্ট টিম ভাড়া করা হয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির আগের দুই সিনেমার চেয়ে এবার আরো দুর্দান্ত অ্যাকশন দৃশ্য দেখতে পাবেন দর্শক। শুটিংয়ের প্রয়োজনে বাঘি-থ্রি টিমকে প্রতিদিন দুই ঘণ্টা পথ পাড়ি দিয়ে দুর্গম স্থানে যেতে হচ্ছে।

বাঘি-থ্রি সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। পরিচালনা করছেন আহমদ খান। টাইগার শ্রফ ছাড়াও শ্রদ্ধা কাপুর, অঙ্কিতা লোখান্ডে ও রিতেশ দেশমুখকে সিনেমায় দেখা যাবে। আগামী বছর ৬ মার্চ এই সিনেমা মুক্তি পাবে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়