ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিনেমা হিট, দাম বাড়ল হৃতিকের

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ২৩ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিনেমা হিট, দাম বাড়ল হৃতিকের

বলিউডের অন্যতম সুদর্শন অভিনেতা হৃতিক রোশান। অভিনয় দক্ষতা, নাচের স্টেপ থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য সবকিছুতেই তিনি এগিয়ে। যে কারণে প্রথম সিনেমাতেই বাজিমাত করেছিলেন। তার জয়যাত্রা থেমে নেই।

চলতি বছর এই অভিনেতার সুপার থার্টিওয়ার সিনেমা দুটি মুক্তি পেয়েছে। বক্স অফিসে ব্যবসাও করেছে। শোনা যাচ্ছে, বক্স অফিসের উত্তাপ হৃতিকের পারিশ্রমিকেও লেগেছে। সিনেমা দুটির সফলতার পর পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা। 

স্পটবয় ডটকম প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সুপার থার্টিওয়ার সিনেমার সাফল্যের পর নির্মাতাদের কাছে হৃতিকের কদর আগের চেয়ে আরো বেড়েছে। আনন্দ এল রাই, আদিত্য চোপড়া, করন জোহর, সঞ্জয় লীলা বানসালির মতো নির্মাতা তাকে সিনেমায় নিতে চাইছেন। কিন্তু নতুন সিনেমা, এমনকি আগের কোনো সিনেমার সিক্যুয়েলে চুক্তিবদ্ধ করতে এই অভিনেতার জন্য নির্মাতাদের বাড়তি পারিশ্রমিক গুণতে হবে বলে জানা গেছে।

ভারতীয় গণিতজ্ঞ আনন্দ কুমারের জীবনের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সুপার থার্টি। সিনেমাটিতে আনন্দ কুমারের চরিত্রে অভিনয় করেন হৃতিক। সিনেমায় আরো অভিনয় করেছেন মৃণাল ঠাকুর, অমিত সাধ, পঙ্কজ ত্রিপাঠি প্রমুখ। সবমিলিয়ে ২০০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। অন্যদিকে ওয়ার সিনেমায় প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন হৃতিক ও টাইগার শ্রফ। আরো অভিনয় করেছেন বাণী কাপুর, অশুতোষ রানা, অনুপ্রিয়া গোয়েনকা, দীপান্বিতা শর্মা প্রমুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমা বক্স অফিসে ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে।


ঢাকা/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়