ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবার পোশাকও পরেন অনন্যা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৭, ২৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাবার পোশাকও পরেন অনন্যা

অভিনেত্রী অনন্যা পান্ডে। স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। তার আরেক পরিচয় তিনি অভিনেতা চাংকি পান্ডের মেয়ে।

ফ্যাশন সচেতনতার জন্য এরই মধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছেন অনন্যা। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মাঝে মাঝে বাবার পেশাকও পরেন তিনি।

অনন্যা পান্ডে বলেন, আমি প্রায়ই বাবার শার্ট পরি। কয়েকদিন আগে ষান্ড কি আখ সিনেমার বিশেষ প্রদর্শনীতে গিয়েছিলাম। সেখানে আমি যে শার্টটি পরেছিলাম, কেউ জানত না সেটি বাবার ছিল। যখন পরার মতো কোনো পোশাক পাই না, তখন শেষ পর্যন্ত বাবার পোশাকই পরি। তার পোশাকগুলো অনেক রঙিন হয়।

অনন্যার পরবর্তী সিনেমা পতি,পত্নী অউর ওহ। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া একই নামের একটি বলিউড সিনেমার রিমেক এটি। প্রথম সিনেমাটিতে অভিনয় করেন সঞ্জীব কুমার, বিদ্যা সিনহা ও রনজীতা কৌর। রিমেক সিনেমাটি পরিচালনা করছেন মুদাসসির আজিজ। অনন্যা ছাড়াও এতে আরো অভিনয় করছেন কার্তিক আরিয়ান ও ভূমি পেডনেকার প্রমুখ। পতি, পত্নী অউর ওহ আগামী ৬ ডিসেম্বরে মুক্তি পাবে।

এছাড়া ইশান কাট্টারের সঙ্গে খালি পিলি সিনেমায় দেখা যাবে অনন্যাকে। আগামী বছর ১২ জুন মুক্তি পাবে এই সিনেমা।



ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়