ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হৃতিকের প্রশংসায় রানী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৮, ৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হৃতিকের প্রশংসায় রানী

বলিউড অভিনেতা হৃতিক রোশান। অভিনয় গুণে অনেক আগেই ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন।

চলতি বছর হৃতিক অভিনীত সুপার থার্টি এবং ওয়ার মুক্তি পেয়েছে। সিনেমা দুটিতে তার লুক ও অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। সকলের প্রশংসায় ভাসছেন হৃতিক।

মুঝে দোস্তি কারোগি সিনেমায় হৃতিকের সঙ্গে অভিনয় করেন রানী মুখার্জি। এই অভিনেত্রীও তার প্রশংসায় পঞ্চমুখ। এক সাক্ষাৎকারে রানী বলেন, হৃতিক আমার সবচেয়ে প্রিয়। আমার মতে, তার মতো লুক ও নাচের দক্ষতা কারো নেই। পর্দায় যখন তাকে দেখি, তার ভক্ত হয়ে যাই। সে অসাধারণ অভিনেতা। আবারো তার সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে।

মারদানি-টু সিনেমায় দেখা যাবে রানীকে। ২০১৪ সালে মুক্তি পাওয়া মারদানি সিনেমার সিক্যুয়েল এটি। এতে ভারতে কিশোরীদের উপর সহিংসতা বেড়ে যাওয়ার বিষয় তুলে ধরা হয়েছে। সিনেমায় শিবানী শিবাজী রায় নামের একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন এই অভিনেত্রী।

গোপি পুথরান পরিচালিত মারদানি-টু আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পাবে।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়