ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কত আয় করল ‘পতি পত্নী অউর ওহ’?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪১, ৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কত আয় করল ‘পতি পত্নী অউর ওহ’?

কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকার ও অনন্যা পান্ডে অভিনীত পতি পত্নী অউর ওহ। গত শুক্রবার মুক্তি পেয়েছে এই সিনেমা।

ভারতের প্রায় এক হাজার পর্দায় মুক্তি পেয়েছে পতি পত্নী অউর ওহ। দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা পাচ্ছে রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমাটি। পাশাপাশি বক্স অফিসে শুরুটাও বেশ ভালো করেছে।

পতি পত্নী অউর ওহ সিনেমার বাজেট ৪০ কোটি রুপি। বক্স অফিসে বিশ্লেষক তরন আদর্শের দেয়া তথ্যমতে, প্রথম দিন এর আয় ৯.১০ কোটি রুপি। দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল শনিবার বক্স অফিসে আরো ১২.৩৩ কোটি রুপি যোগ করেছে এই সিনেমা। অর্থাৎ দুই দিনে শুধু ভারতে এর মোট আয় দাঁড়িয়েছে ২১. ৪৩ কোটি রুপি।

প্রথম দিনের হিসাবে কার্তিকের সবচেয়ে বেশি আয়ের সিনেমা এটি। এর আগে এই অভিনেতার লুকা চুপি প্রথম দিনে আয় করে ৮.০১ কোটি রুপি। তালিকায় এর পরই আছে পেয়ার কা পঞ্চনামা টু (৬.৮০ কোটি রুপি), সোনু কে টিটু কি সুইটি (৬.৪২ কোটি রুপি) ও পেয়ার কা পঞ্চনামা (৯২ লাখ রুপি)।

পতি পত্নী অউর ওহ চলতি বছরে মুক্তিপ্রাপ্ত কার্তিক ও অনন্যার দ্বিতীয় এবং ভূমির তৃতীয় সিনেমা। এটি পরিচালনা করেছেন মুদাসসির আজিজ।

অন্যদিকে একই দিনে মুক্তি পেয়েছে সঞ্জয় দত্ত, অর্জুন কাপুর ও কৃতি স্যানন অভিনীত সিনেমা পানিপথ। তবে আশুতোষ গোয়াড়িকর পরিচালিত এই সিনেমা বক্স অফিসে আশানুরূপ সাড়া জাগাতে পারেনি। প্রথম দিন আয় করেছে মাত্র ৪.১২ কোটি রুপি।



ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়