ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেরার ঘোষণা দিলেন সুস্মিতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ৯ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেরার ঘোষণা দিলেন সুস্মিতা

অভিনেত্রী সুস্মিতা সেন। প্রায় এক দশক পর আবারো বলিউড সিনেমায় ফিরছেন তিনি।

সম্প্রতি ফেরার ঘোষণা দিয়েছেন এই সাবেক মিস ইউনিভার্স। ইনস্টাগ্রামে তার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, যে ভালোবাসায় ধৈর্য রয়েছে তা আমি সবসময় পছন্দ করি। এই এক কারণে আমি ভক্তদের ভক্ত। আমাকে পর্দায় দেখার জন্য তারা ১০ বছর ধরে অপেক্ষা করছেন। এই বিষয়টিই দীর্ঘ বিরতিতে আমাকে অনুপ্রাণিত করেছে। শুধু আপনাদের কারণেই ফিরছি।

যদিও নতুন সিনেমা নিয়ে কোনো তথ্য জানাননি সুস্মিতা। তবে এর আগে একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যম জানায়, সুস্মিতার দুটি গল্প পছন্দ হয়েছে। এর মধ্যে একটিতে তার চরিত্র ভারতের মধ্য প্রদেশের নারী পুলিশ। ২০০৩ সালে সময় সিনেমায় শেষবার তাকে পুলিশের চরিত্রে দেখা গেছে। তবে তিনি চাইছেন এই চরিত্রটি কিছুটা ভিন্ন হোক। তিনি নির্মাতা মুদাসসার আজিজের কাছ থেকেও একটি প্রস্তাব পেয়েছেন। দুলহা মিল গ্যায়া সিনেমাটি ফ্লপ হওয়ার পরও এ অভিনেত্রী এই নির্মাতার সঙ্গে কাজ করতে আগ্রহী।

রুপালি পর্দায় তার রূপের জাদুতে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সুস্মিতা। দাসতাক, স্রিফ তুম, আঁখে, ম্যায় হু না, ম্যায়নে পেয়ার কিউ কিয়া সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তাকে। তার অভিনীত সর্বশেষ বলিউড সিনেমা নো প্রবলেম। ২০১০ সালে মুক্তি পায় এটি। অবশ্য ২০১৫ সালে মুক্তি পাওয়া ভারতীয় বাংলা নির্বাক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এই সিনেমা পরিচালনা করেন সৃজিত মুখার্জি।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়