ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মধুচন্দ্রিমা কেমন কাটছে সৃজিত-মিথিলার?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৫, ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মধুচন্দ্রিমা কেমন কাটছে সৃজিত-মিথিলার?

গত শুক্রবার রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেন সৃজিত মুখার্জি ও রাফিয়াথ রশীদ মিথিলা। পরের দিনই মধুচন্দ্রিমার উদ্দেশ্যে দুজনে পাড়ি জমান সুদূর সুইজারল্যান্ডে।

যদিও এই যাত্রা শুধু হানিমুনের জন্য নয়, বরং ব্যক্তিগত কাজও রয়েছে তাদের। জানা যায়, জেনেভার একটি বিশ্ববিদ্যালয়ে মিথিলা পিএইচডি রেজিস্ট্রেশন করবেন। আর সেই কারণে মধুচন্দ্রিমার জন্য আল্পস ঘেরা দেশ বেছে নিয়েছেন তারা। কাজও হবে আবার একসঙ্গে বেশ কয়েকটা দিন কাটানো যাবে। বিষয়টি যেন, রথ দেখা কলা বেচার মতো।

কিন্তু সৃজিত-মিথিলা ভক্তরা মাঝে কিছুটা সময় এই নবদম্পতির খবর পাননি। গতকাল আড়াল ভেঙে ভক্তদের সামনে তাদের বর্তমান অবস্থার খবর দিয়েছেন সৃজিত। এ পরিচালক তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘যা সিমরান যা, কর লে আপনি পিএইচডি’।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়