ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবা হলেন কপিল শর্মা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৬, ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাবা হলেন কপিল শর্মা

বাবা হলেন জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্তদের সুখবরটি জানিয়ে কপিল লিখেছেন, মেয়ে সন্তানের বাবা হলাম। সবার আশীর্বাদ প্রয়োজন। সবার প্রতি অনেক ভালোবাসা।

এদিকে কপিলের বাবা হওয়ার খবর জানার পর তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন তার ভক্ত ও সহকর্মীরা। অভিনেত্রী দিয়া মির্জা, গায়ক গুরু রন্ধাওয়া, অভিনেত্রী রাকুল প্রীত, ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল, কমেডিয়ান কিকু সারদা, এমনকি সুনীল গ্রোভারও টুইটারে কপিলকে শুভেচ্ছা জানিয়েছেন।

দীর্ঘদিন প্রেম করার পর গত বছর ডিসেম্বরে গিনি চাতার্থের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কপিল শর্মা। ভারতের পাঞ্জাবের জলন্ধরে এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরবর্তী সময়ে বেশ জাঁকজমকভাবে এ জুটির বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। এতে বলিউডের প্রথম সারির অনেক তারকা উপস্থিত ছিলেন।

মাঝে দীর্ঘদিন শো থেকে বিরতিতে ছিলেন কপিল। বিয়ের কয়েকদিন পর থেকে আবারো তার ‘দ্য কপিল শর্মা শো’ শুরু করেন তিনি। বর্তমানে এই শো নিয়েই ব্যস্ত এই কমেডিয়ান।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়