ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেমিকার জন্য সুপারিশ করছেন সুশান্ত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৭, ১২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রেমিকার জন্য সুপারিশ করছেন সুশান্ত

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে বলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

বেশ কিছুদিন ধরে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্তের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এই জুটি বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে চলছেন। তবে তাদের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় কানাঘুষা থেমে নেই।

এদিকে সিনেমাতেও একসঙ্গে জুটি বাঁধতে চাইছেন সুশান্ত-রিয়া। এজন্য প্রযোজকের কাছে রিয়ার জন্য সুপারিশও করেছেন এই অভিনেতা। বলিউড হাঙ্গামা ডটকম এই তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, সাত বছর অঙ্কিতা লোখান্ডের সঙ্গে থাকার পর সুশান্ত কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু লোখান্ডের পর তার কোনো সম্পর্ক স্থায়ী হয়নি। তবে মনে হচ্ছে তিনি রিয়ার বিষয়টি গুরুত্ব সহকারে ভাবছেন। তার বিপরীতে নায়িকা হিসেবে রিয়ার নাম প্রযোজকদের কাছে সুপারিশ করছেন তিনি।

জানা গেছে, সুশান্তের সুপারিশ আমলে নিচ্ছেন প্রযোজকরা। অনেকেই এই জুটিকে নিয়ে সিনেমা নির্মাণ করতে চাইছেন। খুব শিগগির এ বিষয়ে ঘোষণাও আসতে পারে। ইতোমধ্যে গৌরাঙ্গ দোশির হ্যাপি অ্যানিভার্সারি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

গুঞ্জন শোনা যায়, প্রায় এক বছর ধরে প্রেম করছেন সুশান্ত-রিয়া। বিয়ের পরিকল্পনাও করছেন তারা। যদিও এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে সুশান্ত সিং রাজপুত বলেন, ‘এটি গুজব।’

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়