ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবারো জুমানজি আবারো দ্য রক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ১২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবারো জুমানজি আবারো দ্য রক

দুই বছর আগে মুক্তি পেয়েছিল ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ‘জুমানজি’ ফ্রাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল’। মুক্তির পর সিনেমাটি প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য অর্জন করে। যার ধারাবাহিকতায় দ্রুত পরবর্তী সিনেমার কাজ শুরু করেন নির্মাতা।

এ সিনেমার অন্যতম প্রযোজক এবং অভিনেতা ‘দ্য রক’খ্যাত তারকা ডোয়াইন জনসন। দুনিয়াজুড়ে অগণিত ভক্ত তার। তাই নতুন সিনেমায় তাকে দেখার আগ্রহ অনেকের তীব্র। ভক্তদের অপেক্ষা আর দীর্ঘ না করে আবারো পর্দায় আসছেন রক। আগামী ১৩ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘জুমানজি’ ফ্রাঞ্চাইজির নতুন সিনেমা ‘জুমানজি: দ্য নেক্সট লেভেল’। একই দিন বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে এ সিনেমা। এটিও পরিচালনা করেছেন আগের সিনেমার পরিচালক জেইক কাসডন। পরিবর্তন হয়নি অভিনয়শিল্পীর তালিকাও। ডোয়াইন জনসন, কেভিন হার্ট, জ্যাক ব্ল্যাক, কারেন গিলান, নিক জোনাসরা থাকছেন সিনেমাটিতে।

জুমানজি সিরিজের সিনেমার গল্প আবর্তিত হয় একটা বোর্ড খেলার ওপর ভিত্তি করে, যার ফাঁদে সবাই পড়ে। গল্পের মূল পটভূমি ধরেই নির্মিত হয়েছে পরবর্তী সিনেমা। গল্পের কেন্দ্রে রয়েছে চার তরুণ-তরুণী। যারা ক্লাসরুমে দুষ্টুমি করার শাস্তি হিসেবে একটি পরিত্যক্ত গুদামঘর পরিষ্কারের দায়িত্ব পায়। সেখানে তারা ‘জুমানজি’ গেইমটি দেখতে পায় এবং খেলতে শুরু করে। খেলতে গিয়ে একসময় তারা পরিণত হয় জীবন্ত খেলার চরিত্রে। এবারের কিস্তিতেও বিশেষ ভিডিও গেম জুমানজির ভেতর ঢুকে পড়বে একদল খেলোয়াড়। তারপর নানা ধরনের গোলকধাঁধায় পড়তে থাকবে একেকজন। আর ধাপে ধাপে সেই ধাঁধার সমাধানের মধ্য দিয়ে এগিয়ে যাবে গল্প।

ডোয়াইন জনসন বলেন, ‘আগের সিনেমার গল্প যে পথে চলেছে সেই পথ ধরেই এগিয়েছে এ সিনেমা। তবে দর্শকরা এখানে নতুন এক ফ্যান্টাসির মধ্য দিয়ে যাবেন। এ সিনেমার সবকিছু আরো বেশি পরিণত এবং আকর্ষণীয়। আমরা বেশ উচ্ছ্বসিত কাজটি নিয়ে।’

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়