ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয়ার সঙ্গে অভিনয় করতে বেগ পেতে হয়েছে: প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ১৪ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জয়ার সঙ্গে অভিনয় করতে বেগ পেতে হয়েছে: প্রসেনজিৎ

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। টলিউডের বহুল আলোচিত রবিবার সিনেমায় অভিনেত্রী জয় আহসানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন। প্রথমবারের মতো জুটি বাঁধছেন তারা।

বর্তমানে রবিবার সিনেমার প্রচার করছেন প্রজেনজিৎ। এর ধারাবাহিকতায় হিন্দুস্তান টাইমস বাংলায় সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেতা। সাক্ষাৎকারে সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। এই সময় অভিনেত্রী জয়ারও প্রশংসা করেন তিনি।

প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন, জয়ার সঙ্গে আমার সিনেমার বিষয়ে অনেকদিন থেকেই কথা হচ্ছিল। তাকে বলছিলাম অপেক্ষা কর। এখন তো নায়ক-নায়িকা কেন্দ্রীক সিনেমা করি না। আমার অনেক সিনেমাতে নায়িকা থাকেও না। ওর মতো একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করব এটার প্রতি সবার নজর থাকবে । আমরা সৌভাগ্যবান এই সিনেমায় অতনুর মতো একজন পরিচালককে পাওয়া গেছে। তিনি আমাদের দুজনকে যথাযথভাবে ব্যবহার করেছে। কারণ পুরো সিনেমার কেন্দ্র এই দুটো চরিত্র। এখানে চ্যালেঞ্জটা খুব বেশি। জয়ার সঙ্গে অভিনয় করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। সে খুব চমৎকার অভিনেত্রী। খুব আনপ্রেডিক্টেবল একজন অভিনেত্রী। জয়াকে বলেছি, এতদিন পর একটি সিনেমা করলাম এবং এটি খুব মিনিংফুল হয়েছে। বক্স অফিস তো আছে, আশা করছি এটি নিয়ে অনেক আলোচনাও হবে।  

অসীমাভ আর সায়নীর গল্প রবিবার। কোনো এক রবিবার তাদের পরিচয় হয়। এরপর কেটে যায় ১৫ বছর। ফের তাদের দেখা হয়। এর মাঝে ঘটে অনেক ঘটনা। সোহিনী-অসীমাভ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও প্রসেনজিৎ।

রবিবার পরিচালনা করেছেন অতনু ঘোষ। বড়দিন উপলক্ষে আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাবে এ সিনেমা।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়