ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সমালোচনা পিছু ছাড়ছে না নুসরাতের

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ১৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সমালোচনা পিছু ছাড়ছে না নুসরাতের

সমালোচনা যেন পিছু ছাড়ছেই না টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের। এবার একটি নাচের ভিডিওকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।

‘ইয়াদ পিয়া কি আনে লাগে’ শিরোনামে হিন্দি গানের সঙ্গে জমিয়ে নেচেছেন তিনি। নুসরাতের একটি ফ্যান ক্লাবের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নাচের এই ভিডিও শেয়ার করা হয়। যা দ্রুত ভাইরাল হয়। এতে দেখা যায়, কালো রঙের জিন্স এবং কালো রঙের ক্রপ টপের সঙ্গে নাচছেন নুসরাত।

নুসরাতের নাচ দেখে তার অনেক ভক্ত প্রশংসা করছেন। কিন্তু একাংশ এই অভিনেত্রীর জোর সমালোচনা করছেন। কারণ বাংলা ভালো নেই, জ্বলছে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ চলছে। আর এই পরিস্থিতিতে তার এই ভিডিও পোস্ট করা সমীচীন নয় বলে অনেকে মনে করছেন। আর এজন্য সাংসদ নুসরাতের ভিডিও পোস্ট করা নিয়ে সমালোচনা করতে ছাড়েননি তারা। একজন মন্তব্য করেছেন—‘বসিরহাটের কী খবর? শুধু রেলের জন্য প্রস্তাব পেশ করলেই কি দায়িত্ব শেষ হয়ে যায়?’

দীর্ঘ দিনের প্রেমিক নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনের পর সিঁদুর পরে সমালোচনার মুখে পড়েছিলেন নুসরাত জাহান। এরপর গত দুর্গাপূজার সময় শাখা-সিঁদুর পরে বর নিখিল জৈনর সঙ্গে মন্দিরে গিয়ে অঞ্জলি দেন নুসরাত। এ সময় স্বামীর ঢাক বাজানোর তালে নাচতেও দেখা যায় তাকে। একজন মুসলিম হয়ে মন্দিরে গিয়ে পূজা দেওয়ার বিষয় নিয়ে বিতর্কের মুখে পড়েন এই অভিনেত্রী।


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়