যেখানে কাজলই প্রথম
জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। সিঙ্গাপুরের মাদাম তুসো জাদুঘরের জন্য তৈরি হচ্ছে তার মোমের মূর্তি।
ভারতের দক্ষিণী সিনেমার প্রথম অভিনেত্রী হিসেবে কাজলের মূর্তি সেখানে স্থান পাচ্ছে। আগামী ৫ ফেব্রুয়ারি এটি উন্মোচন করা হবে।
ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে উচ্ছ্বাস প্রকাশ করে এই অভিনেত্রী লিখেছেন: ‘৫ ফেব্রুয়ারি ২০২০, সিঙ্গাপুরের মাদাম তুসোতে আমার মোমের মূর্তি উন্মোচন হবে। খুবই উচ্ছ্বসিত ও সম্মানিত বোধ করছি। ছোটবেলায় মাদাম তুসোতে যাওয়ার কথা মনে পড়ছে। আমি তারকাদের মূর্তিগুলো দেখে অভিভূত হতাম। তাদের অনুপ্রেরণা পেয়েই বড় হয়েছি। তাদের মাঝে নিজেকে পাবো ভেবে আবেগাপ্লুত হয়ে পড়ছি। এখন পর্যন্ত আমার সবচেয়ে বড় প্রাপ্তি এবং এরকম একটি অর্জন দিয়ে নতুন দশক শুরু করতে যাচ্ছি। এতদিনের পরিশ্রম সার্থক মনে হচ্ছে। আমার পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। এই অর্জন আপনাদের সবার।’
কাজলের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা কমলি। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে এই সিনেমা। তার পরবর্তী সিনেমা ইন্ডিয়ান টু।
ঢাকা/মারুফ/তারা
রাইজিংবিডি.কম
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী