ধরা পড়লেন কার্তিক-অনন্যা
অভিনেত্রী অনন্যা পান্ডে। এ বছর বলিউডে পা রেখেছেন। তবে বিভিন্ন কারণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি।
কার্তিক আরিয়ানের সঙ্গে অনন্যার প্রেমের গুঞ্জন বিটাউনে উড়ছে। যদিও এ জুটি অস্বীকার করে আসছেন সেকথা। কিন্তু ডুবে ডুবে জল খাওয়ার নজির বলিউডে কম নেই! তাই মিডিয়ার চোখ সবসময়ই এই জুটির ওপর।
সম্প্রতি তারকা ম্যানেজার রোহিনি আয়ারের পার্টিতে গিয়েছিলেন কার্তিক-অনন্যা। পার্টি করে যখন বের হন তখন রাত পেরিয়ে ভোর। এসময় ওৎ পেতে থাকা ফটোসাংবাদিকের ক্যামেরায় বন্দি হন তারা। এ জুটি ছাড়াও বলিউডের আরো অনেক তারকা এই পার্টিতে যোগ দিয়েছিলেন।
কার্তিকের সঙ্গে প্রেমের কথা স্বীকার না করলেও দুজন ভালো বন্ধু বলে জানিয়েছেন অনন্যা। এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, কার্তিক আমার ভালো বন্ধু। আমরা একসঙ্গে একটি সিনেমা (পতি পত্নি অউর ওহ) করছি। আমাদের সম্পর্ক খুব ভালো। তার সঙ্গে সময় কাটাতে আমার ভালো লাগে।
সম্প্রতি মুক্তি পেয়েছে কার্তিক-অনন্যার সিনেমা পতি পত্নি অউর ওহ। মুদাসসির আজিজ পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আরো অভিনয় করেছেন ভূমি পেডনেকার। সিনেমাটি এখন পর্যন্ত প্রায় ৭০ কোটি রুপি আয় করেছে।
ঢাকা/মারুফ/তারা
রাইজিংবিডি.কম
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী