ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মমর ৩৩

প্রকাশিত: ১৮:৪৮, ১৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মমর ৩৩

লাক্স তারকা অভিনেত্রী জাকিয়া বারী মম। ২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। অভিষেক এ চলচ্চিত্রে এনে দেয় শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তারপর বেশ কিছু চলচ্চিত্রে দেখা গেছে এই অভিনেত্রীকে। বর্তমানে নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

আজ ১৯ ডিসেম্বর তেত্রিশে বছর বয়সে পা দিলেন মম। তবে জীবনের বিশেষ এই দিনে তেমন কোনো আয়োজন রাখেননি। ঘরোয়াভাবে দিনটি উদযাপন করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

১৯৯৫ সালে প্রথম টেলিভিশনে পা রাখেন মম। বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতায় অংশ নিয়েও পুরস্কার লাভ করেন। ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হন। মম অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো-‘প্রেম করব তোমার সাথে',  ‘ছুঁয়ে দিলে মন', ‘আলতাবানু', ‘স্বপ্নবাড়ি’ প্রভৃতি।

অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘দর্শকের যে ভালোবাসা পেয়েছি, এর চেয়ে বড় অর্জন, প্রাপ্তি আর কিছুই হতে পারে না। এটাই এই জীবনের বড় স্বার্থকতা। এভাবে আরো বহু বছর কাজ করে যেতে চাই।’


 

ঢাকা/রাহাত সাইফুল/নাসিম/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়