ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার রণবীর-শ্রদ্ধার রোমান্স

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ২০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার রণবীর-শ্রদ্ধার রোমান্স

জনপ্রিয় দুই বলিউড অভিনয়শিল্পী রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে রোমান্স করবেন তারা। 

লাভ রঞ্জনের পরবর্তী সিনেমায় দেখা যাবে তাদের। এই সিনেমা প্রযোজনা করবেন লাভ ও অঙ্কুর গর্গ। ২০২১ সালে ২৬ মার্চ এটি মুক্তি পাবে। মাইক্রোব্লগিং সাইট টুইটারে লাভ রঞ্জনের অ্যাকাউন্টে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে সিনেমাটিতে দীপিকা পাড়ুকোন ও রণবীর জুটি বাঁধবেন বলে শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত শ্রদ্ধাকেই বেছে নিয়েছেন নির্মাতারা। প্রযোজক অঙ্কুর গর্গ বলেন, লাভের এই সিনেমায় নতুন জুটি হিসেবে রণবীর ও শ্রদ্ধাকে নিয়ে বেশ উচ্ছ্বসিত। আশা করছি, সিনেমা দেখার পর দর্শকদেরও একই অনুভূতি হবে।

সিনেমাটি পরিচালনাও করবেন লাভ। এর আগে পেয়ার কা পঞ্চনামা, আকাশ বাণী, পেয়ার কা পঞ্চনামা টু, সোনু কে টিটু কি সুইটি সিনেমাগুলো পরিচালনা করেছেন। পাশাপাশি দে দে পেয়ার দে সহ কয়েকটি সিনেমা প্রযোজনাও করেছেন। সোনু কে টিটু কি সুইটি সিনেমার পর আবারো পরিচালকের আসনে ফিরছেন তিনি। এছাড়া লাভ প্রযোজিত জয় মাম্মি দি, মালাং সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়