কার্তিক কিছু বলার আগেই আমি বুঝে যাই: অনন্যা
বলিউডের উঠতি অভিনেত্রী অনন্যা পান্ডে। চলতি বছর বলিউডে পা রেখেছেন। তবে সিনেমার পাশাপাশি ব্যক্তিগত নানা কারণে খবরে আসছেন তিনি।
স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমার মাধ্যমে অনন্যার বলিউডে অভিষেক হয়েছে। যদিও সিনেমাটি বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলেনি, তবে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন অনন্যা। এছাড়া এ বছরই তার দ্বিতীয় সিনেমা পতি পত্নী অউর ওহ মুক্তি পেয়েছে। এই সিনেমা বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে।
পতি পত্নী অউর ওহ সিনেমায় অনন্যা ছাড়াও অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকার। এই সিনেমার শুটিংয়ের সময় থেকেই কার্তিকের সঙ্গে অনন্যার প্রেমের গুঞ্জন উড়ছে। তবে এ জুটি দাবি করেন, তারা বেশ ভালো বন্ধু। সম্প্রতি তাদের বন্ধুত্ব নিয়ে অনন্যা বলেন, কার্তিকের ব্যাপারে প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই চলে আসে, কারণ তার কমিক টাইমিং খুব চমৎকার। আমরা পরস্পরকে খুব ভালোভাবে বুঝি। তাই কার্তিকের কিছু বলতে হয় না। বলার আগেই আমি বুঝে যাই তার মনে কি চলছে।’
অনন্যার পরবর্তী সিনেমা খালি পিলি। এতে ইশান কাট্টারের বিপরীতে দেখা যাবে তাকে। এছাড়া সম্প্রতি সকুন বাত্রার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে অনন্যা ছাড়াও আছেন দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুবের্দী।
ঢাকা/মারুফ
রাইজিংবিডি.কম
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী