ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিপাকে সৃজিত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৩, ২৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিপাকে সৃজিত

‘ফেলুদা ফেরত’ নামে ওয়েব সিরিজ নির্মাণ করছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৃজিত মুখার্জি।

ভারতের জলপাইগুড়ি জেলার গোরুমারা জাতীয় উদ্যান এলাকায় ওয়েব সিরিজটির শুটিং চলছিল। কিন্তু হঠাৎ করে সৃজিতের শুটিং বন্ধ করে দেওয়া হয়। তারপর বিষয়টি নিয়ে বিপাকে পড়েন এই নির্মাতা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, চালসা রেঞ্জের পানঝোড়া বস্তি লাগোয়া জঙ্গল এলাকায় চলছিল ফেলুদা ওয়েব সিরিজের শুটিং। তার পাশেই মূর্তি নদী। মূর্তি নদীর চরেই ড্রোন উড়িয়ে চলছিল শুটিং। চরে দাঁড়িয়ে বাঙালির ‘নতুন ফেলুদা’ টোটা রায় চৌধুরী। জনপ্রিয় পরিচালক সৃজিতের সিনেমার শুটিং হচ্ছে শুনে এলাকার অনেকেই হাজির হন। উপস্থিত ছিলেন বনদপ্তরের কর্মকর্তারাও।

শুটিংয়ে উপস্থিত থাকলেও প্রথমে বিষয়টি নিয়ে কিছু বলেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা। অন্যদিকে, সৃজিতের কাছে ড্রোন উড়িয়ে শুটিং করার কোনো অনুমতি ছিল না। যার কারণে সৃজিতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ ওঠে। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় শুটিং। বিপাকে পড়ে যান সৃজিত। পরে বনবিভাগ থেকে ড্রোন উড়ানোর অনুমতি নেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

‘ছিন্নমস্তা’ ও ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘ফেলুদা ফেরত’। আগামী জানুয়ারি পর্যন্ত এর শুটিং হবে। এটি প্রযোজনা করছেন অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী সুরিন্দর ফিল্মসের নিসপাল সিং রানে।


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়