ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ত্রীর পরামর্শই শুনেছেন সাইফ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪২, ২১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্ত্রীর পরামর্শই শুনেছেন সাইফ

বলিউড অভিনেতা সাইফ আলী খান। বান্টি অউর বাবলি-টু সিনেমায় দেখা যাবে তাকে।

কিন্তু শুরুতে এই সিনেমায় চুক্তিবদ্ধ হতে চাননি সাইফ। পরবর্তী সময়ে স্ত্রী কারিনা কাপুরের কথাতে রাজি হয়েছেন। জানা গেছে, কারিনা চাইছিলেন সাইফ একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা করুক। আবার এটি যেন খুব বড় পরিসরের না হয়। বান্টি অউর বাবলি-টু সেদিক থেকে মিলে যায়।

আর কারিনা মনে করছেন, কয়েকটি গ্রে চরিত্রে অভিনয়ের পর এখন সাইফের এই ধরনের একটি সিনেমা করা উচিৎ। সবমিলিয়ে কারিনার পরামর্শেই বান্টি অউর বাবলি-টু সিনেমার জন্য সম্মতি দিয়েছেন সাইফ।  

২০০৫ সালে মুক্তি পাওয়া বান্টি অউর বাবলি সিনেমার সিক্যুয়েলে এটি। সিনেমাটিতে সাইফের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী রানী মুখার্জিকে। হাম তুম, তা রা রাম পাম’র মতো সিনেমায় অভিনয় করেছেন তারা। প্রায় ১১ বছর পর আবারো পর্দায় তাদের ম্যাজিক দেখবেন দর্শক। ২০০৮ সালে মুক্তি পাওয়া থোরা পেয়ার থোরা ম্যাজিক সিনেমায় তাদের সর্বশেষ দেখা গেছে।

এছাড়া বান্টি অউর বাবলি-টু সিনেমায় অভিনয় করবেন সিদ্ধান্ত চতুবের্দী ও নবাগতা শর্বরী। যশ রাজ ফিল্মসের প্রযোজনায় এই সিনেমা পরিচালনা করবেন বরুণ ভি. শর্মা। এর মাধ্যমে পরিচালক হিসেবে বলিউডে তার অভিষেক হচ্ছে।



ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়