ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুশান্তের সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন রিয়া!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ২১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুশান্তের সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন রিয়া!

বলিউডের লাভ বার্ড অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অনেকদিন থেকেই তাদের প্রেমের গুঞ্জন উড়ছে।

এদিকে তাদের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় চর্চা হলেও এতদিন বিষয়টি নিয়ে নীরব থেকেছেন এই জুটি। সম্ভবত এবার প্রেমের সম্পর্ক সবার সামনে প্রকাশ করতে চাইছেন তারা।

২১ জানুয়ারি সুশান্ত সিং রাজপুতের জন্মদিন। বিশেষ এই দিনে ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে কাই পো চে সিনেমাখ্যাত এই অভিনেতাকে জড়িয়ে ধরে ছবি পোস্ট করেছেন রিয়া। ক্যাপশনে লিখেছেন, “মানুষের জন্য মঙ্গলকর সবচেয়ে সুন্দর ও ‘সুপারম্যাসিভ ব্ল্যাকহোল’ শুভ জন্মদিন। এভাবেই এগিয়ে যাও।” পাশাপাশি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘বয় উইথ অ্যা গোল্ডেন হার্ট।’ প্রেমিকার এই শুভেচ্ছার জবাবে সুশান্ত লেখেন, ‘অনেক ধন্যবাদ আমার রকস্টার।’

রিয়ার এই পোস্টের পর থেকেই কানাঘুষা শুরু হয়েছে— প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে আনতেই কী রিয়ার এই পোস্ট! ভক্তরাও বেজায় খুশি। এই জুটিকে শুভকামনা জানাতে ভুল করছেন না তারা।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়