ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেমের কথা স্বীকার করলেন তনুশ্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৯, ২২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রেমের কথা স্বীকার করলেন তনুশ্রী

টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্ক নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছেন তিনি। কিন্তু এ নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না বলে এর আগে জানিয়েছিলেন এই অভিনেত্রী। এবার নিজেই স্বীকার করলেন তিনি প্রেমের সম্পর্কে রয়েছেন।

তনুশ্রী ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘হ্যাঁ, প্রেম, সম্পর্ক সব আছে। তবে এখন বিয়ে করব না।’ জানা যায়, এক প্রযোজকের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তবে প্রযোজকের নাম পরিচয় কিছু জানাননি তনুশ্রী।

কিছুদিন আগে বিয়ে করেছেন নুসরাত জাহান। বলা যায়, টলিউডে বিয়ের মৌসুম চলছে। তাছাড়া তনুশ্রীর ভক্তরাও তার বিয়ের অপেক্ষায় রয়েছেন। এ প্রসঙ্গে তনুশ্রী বলেন, ‘মৌসুম বলেই তো এখন বিয়ে করব না। সকলের বিয়ে হয়ে যাক, তারপর ভাবব।’

২০১০ সালে ‘বন্ধু এসো তুমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তনুশ্রী। এরপর ‘খাদ’, ‘বুনো হাঁস’, ‘অভিশপ্ত নাইটি’, ‘কয়েকটি মেয়ের গল্প’, বেডরুম’-এর মতো অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জম্বিস্থান’। অভিরূপ ঘোষ পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেন—রুদ্র নীল ঘোষ, রজতাভ দত্ত, দেবোলিনা বিশ্বাস প্রমুখ।



ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়