ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মায়ের বিয়ে নিয়ে আলিয়ার বক্তব্য

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০১, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মায়ের বিয়ে নিয়ে আলিয়ার বক্তব্য

অভিনেত্রী পূজা বেদির মেয়ে আলিয়া ফার্নিচারওয়ালা। খুব শিগগির জওয়ানি জানেমন সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হচ্ছে।

বর্তমানে এই সিনেমার প্রচারে ব্যস্ত আলিয়া। এরই ধারাবাহিকতায় স্পটবয় ডটকমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এতে সিনেমার পাশাপাশি ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলেছেন নবাগত এই অভিনেত্রী।

গত বছর ভালোবাসা দিবসে প্রেমিক মানিক কন্ট্রাক্টরের সঙ্গে বাগদান সেরেছেন পূজা বেদি। মায়ের বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে আলিয়া বলেন, বিয়ের তারিখ নিয়ে এখনো কিছু জানি না। বর্তমানে মাকে অনেককিছু সামলাতে হচ্ছে। আমার ভাই পড়াশোনা শেষ করে ফিরছে, আমার সিনেমা আসছে ইত্যাদি। আর বিয়ে নিয়ে তার তেমন তাড়াহুড়ো নেই। যখন ইচ্ছে হবে তখনই বিয়ে করবেন।

মানিক কন্ট্রাক্টরের সঙ্গে তার সম্পর্ক কেমন জানতে চাইলে তিনি বলেন, মানিক আঙ্কেল খুবই চমৎকার ব্যক্তি। সবসময় হাসি-খুশি থাকতে পছন্দ করে। শান্ত, ধীরস্থির স্বভাবের। মা এবং আমি তাকে খুবই পছন্দ করি।

এর আগে ফারহান ফার্নিচারওয়ালাকে বিয়ে করেছিলেন পূজা বেদি। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। ফারহান-পূজার দুই সন্তান আলিয়া ও ওমর ফার্নিচারওয়ালা।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়