ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বধূ বেশে কেন ক্যাটরিনা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২০, ২৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বধূ বেশে কেন ক্যাটরিনা?

বধূ বেশে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তাকে বিয়ের মণ্ডপের দিকে নিয়ে যাচ্ছেন অভিনেতা অমিতাভ বচ্চন ও তার স্ত্রী জয়া বচ্চন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি ছবি ভাসছে।

এছাড়া অন্য একটি ছবিতে দেখা যায়, একসঙ্গে নাচছেন এই তিন অভিনয়শিল্পী। তাদের পরনে দক্ষিণ ভারতীয় পোশাক। সবাই বেশ হাসিখুশি মেজাজে।

এখানেই শেষ নয়, অপর এক ছবিতে দক্ষিণ ভারতীয় সিনেমার তিন তারকা অভিনেতা নাগার্জুনা, শিবরাজ কুমার ও প্রভুদেবার সঙ্গেও অমিতাভ-জয়ার ছবি দেখা গেছে। ছবিগুলো তার ব্লগে প্রকাশ করেছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। 

ক্যাপশনে তিনি লিখেছেন, জয়া ও আমার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তিন কিংবদন্তি পিতার তিন সুপারস্টার সন্তান। বাঁ থেকে কিংবদন্তি আক্কিনেনি নাগেশ্বর রাওয়ের ছেলে নাগার্জুনা, লাখ লাখ মানুষের এবং তেলেগু সিনেমার আইকন। এরপর কিংবদন্তি ড. রাজ কুমারের ছেলে ও কন্নড় সিনেমার আইকন শিবরাজ কুমার। তারপর কিংবদন্তি শিবাজি গণেশার ছেলে ও তামিল সিনেমার আইকন প্রভুদেবা। আমরা সবাই একই ক্লাইন্টের জন্য একটি কাজ করছি। জয়া ও আমার জন্য এটি অনেক সম্মানের।

ছবিগুলো দেখে স্বাভাবিকভাবেই ভক্তদের মনে কৌতূহল তৈরি হয়েছে। জানা গেছে, ভারতীয় একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্যই এই আয়োজন। অমিতাভ বচ্চনের ব্লগে প্রকাশের পরই ছবিগুলো ইন্টানেটে ভাইরাল হয়েছে।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়