ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘কার্তিককে বিছানায় পেলে অবাক হবো না’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ২৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কার্তিককে বিছানায় পেলে অবাক হবো না’

নিতিন কাক্কর পরিচালিত বলিউড সিনেমা জওয়ানি জানেমন। এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন পূজা বেদির মেয়ে আলিয়া ফার্নিচারওয়ালা।

বর্তমানে সিনেমাটির প্রচারে ব্যস্ত আলিয়া। এরই ধারাবাহিকতায় একটি সাক্ষাৎকার দেন তিনি। মাইক্রোব্লগিং সাইটে সাক্ষাৎকারের একটি প্রোমো প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়, সঞ্চালক এই অভিনেত্রীকে প্রশ্ন করছেন— কোনো একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনার বিছানায় কার্তিক আরিয়ান, আপনি কী করবেন? 

উত্তরে আলিয়া বলেন, ‘কার্তিককে বিছানায় পেলে অবাক হবো না।’ 

অবশ্য পরক্ষণেই এই নবাগতা বুঝতে পারেন, তিনি যা বলেছেন তা মোটেও ঠিক হয়নি। এরপর হাসতে হাসতে বলেন, ‘না, আমি কিন্তু অন্য কিছু মিন করে কথাটা বলিনি।’

প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কিনা জানতে চাইলে আলিয়া বলেন, ‘আমি সিঙ্গেলই ভালো আছি। সম্পর্কে জড়ানোর বিষয়টি আমার কাছে খুব জটিল মনে হয়। তবে মাত্রই তো ইন্ডাস্ট্রিতে পা রাখলাম।

জওয়ানি জানেমন প্রযোজনা করছে পূজা এন্টারটেইনমেন্ট। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজনায় রয়েছেন সাইফ। এতে আরো অভিনয় করছেন টাবু, চাংকি পান্ডে, কুবরা সাইত প্রমুখ। আগামী ৭ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।


ঢাকা/মারুফ/তারা/নাসিম 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়