ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আফ্রিকায় সৃজিতের তৃতীয় মিশন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৪, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফ্রিকায় সৃজিতের তৃতীয় মিশন

ভারতীয় বাংলা সিনেমার গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। ‘কাকাবাবু’ সিরিজের ‘মিসর রহস্য’ ও ‘ইয়েতি অভিযান’ নামে দুটি সিনেমা নির্মাণ করেছেন তিনি। প্রথম সিনেমাটি দারুণ সাড়া ফেললেও দ্বিতীয় সিনেমা মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। 

এ সিরিজের তৃতীয় সিনেমা ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে এটি।

টাইমস অব ইন্ডিয়াকে সৃজিত মুখার্জি বলেন, ‘আগের দুই পার্টের চেয়ে এই সিনেমা আলাদা। কারণ এর ভৌগলিক অবস্থান ভিন্ন। ট্রিলজির এটি তৃতীয় পার্ট। প্রথম সিনেমাটির শুটিং হয়েছিল মরুভূমিতে। দ্বিতীয়টির শুটিং হয়েছিল পাহাড়ে এবং তৃতীয়টিতে দর্শককে আফ্রিকার জঙ্গলে নিয়ে যাব। এই সিনেমার গল্পে আমার নিজস্ব কিছু ভাবনা যুক্ত করেছি। যা আগামী পূজায় ভিন্নরকম অভিজ্ঞতা দিবে।’

কাকাবাবু, সন্তুর নাইরোবি, কেনিয়া ভ্রমণের কাহিনি নিয়ে গড়ে উঠেছে এই সিনেমার গল্প। এতে কাকাবাবু চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চ্যাটার্জি। খুব শিগগির কেনিয়াতে সিনেমাটির শুটিং শুরু করবেন বলেও জানিয়েছেন সৃজিত।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়