ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাঝরাতে কার্তিকের বাড়িতে সারা!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৯, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাঝরাতে কার্তিকের বাড়িতে সারা!

বর্তমান সময়ের আলোচিত দুই অভিনয়শিল্পী কার্তিক আরিয়ান ও সারা আলী খান। অনেকদিন থেকেই বলিপাড়ার তাদের সম্পর্ক নিয়ে চর্চা চলছে।

কিছুদিন আগে শোনা যায়, কার্তিক-সারার সম্পর্কে চিড় ধরেছে। এরপর বেশ কিছুদিন তাদের একসঙ্গে দেখাও যায়নি। তবে লাভ আজ কাল সিনেমার প্রচার করতে গিয়ে আবারো তাদের ঘনিষ্ঠতা সবার নজরে পড়েছে। তাই ফের তাদের প্রেমের সম্পর্ক নিয়ে কানাঘুষা শুরু হয়েছে।

এই গুঞ্জনের মধ্যেই সম্প্রতি কার্তিকের বাড়িতে দেখা গেছে সারাকে। এ বিষয়ে এজন প্রত্যক্ষদর্শী জানান, সারা মাঝরাতে কার্তিকের বাসায় যান এবং অনেক গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করছিলেন। কার্তিকের বাড়ির সামনে গিয়েই তিনি তার গাড়িচালককে বিদায় করে দেন এবং দ্রুত বাড়ির ভেতরে প্রবেশ করেন। কিছু সময় তিনি এই অভিনেতার বাড়িতে ছিলেন।

কার্তিক-সারা ছাড়াও লাভ আজ কাল সিনেমায় অভিনয় করছেন আরুশি শর্মা, রণদীপ হুদা প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন ইমতিয়াজ আলী। ২০০৯ সালে সাইফ আলী খান ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে একই নামে একটি সিনেমা নির্মাণ করেন এই নির্মাতা। আগামী ১৪ ফেব্রুয়ারি লাভ আজ কাল মুক্তির কথা রয়েছে।



ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়