ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মঞ্চেই কেঁদে ফেললেন দিয়া মির্জা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১১, ২৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 মঞ্চেই কেঁদে ফেললেন দিয়া মির্জা

বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। গতকাল সোমবার ভারতের জয়পুরে একটি সাহিত্য উৎসবে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু মঞ্চে আলোচনার মাঝে হঠাৎ কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।

পরবর্তী সময়ে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, গতকাল (২৬ জানুয়ারি) আমার দিন খুব ভালোভাবেই শুরু হয়েছিল। কিন্তু ভোর ৩টায় আমার মোবাইলে একজন বাস্কেটবল খেলোয়াড়কে নিয়ে নিউজ অ্যালার্ট আসে, যাকে আমি অনেকদিন থেকেই অনুসরণ করতাম।

মূলত বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্টের মৃত্যুর খবরটি নিয়ে কথা বলছিলেন দিয়া। রেহনা হ্যায় তেরি দিল ম্যায় সিনেমাখ্যাত এই অভিনেত্রী আরো বলেন, তার হেলিকপ্টার দুর্ঘটনার খবরে আমি খুবই দুঃখ পেয়েছি। প্রতিদিনই কোনো না কোনো বিষয়ে আমরা কষ্ট পাই। কিন্তু পরবর্তী সময়ে আমাদের তা মানিয়ে নিতে হয়। আমি অনেক বেশি আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম কারণ আমার ব্লাডপ্রেসার লো ছিল।

গত রোববার সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কালাবাসাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট। এই দুর্ঘটনায় ব্রায়ান্টের ১৩ বছরের মেয়ে জিয়ান্নাসহ মোট ৯জন আরোহী নিহত হন।



ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়