ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভক্তের মোবাইল কেড়ে নিলেন সালমান (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৫, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভক্তের মোবাইল কেড়ে নিলেন সালমান (ভিডিও)

কিছুদিন আগে এক নিরাপত্তারক্ষীকে থাপ্পড় মেরেছিলেন বলিউড অভিনেতা সালমান খান। মেজাজ হারিয়ে এমন ঘটনা একাধিকবার ঘটিয়েছেন তিনি। ভক্তরাও এসব বিষয়ে জ্ঞাত।

এবার রেগে গিয়ে এক ভক্তের মুঠোফোন কেড়ে নিলেন সালমান খান। তারই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়—এয়ারপোর্ট থেকে বের হচ্ছেন সালমান খান। তার সামনে এক যুবক সেলফি তুলতে তুলতে হাঁটছিলেন। হঠাৎ সালমান খান ওই যুবকের ফোনটি কেড়ে নিয়ে হাঁটতে শুরু করেন। এদিকে যুবকটি হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়েন।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ‘রাধে’ সিনেমার শুটিং করতে গোয়া গিয়েছিলেন সালমান খান। গোয়া বিমানবন্দরেই এ ঘটনা ঘটে। ওই যুবক বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফ হিসেবে কাজ করেন।

এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। বিমানবন্দরের পুলিশ ইন্সপেক্টর সাগর একোসকার বলেন, ‘এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি। তবু ঘটনাটি ঠিক কী ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

সালমান খান অভিনীত ‘রাধে’ সিনেমা আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে। এতে আরো অভিনয় করছেন—জ্যাকি শ্রফ, দিশা পাটানি প্রমুখ। পরিচালনা করছেন প্রভুদেবা। ‘ওয়ান্টেড’, ‘দাবাং-থ্রি’র পর এই নির্মাতার সঙ্গে এটি সালমানের তৃতীয় সিনেমা।

দেখুন:




ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়