ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইল জয়, কাঁদলেন অপু বিশ্বাস (ভিডিও)

প্রকাশিত: ০২:৩৭, ৩০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাইল জয়, কাঁদলেন অপু বিশ্বাস (ভিডিও)

তারকা দম্পতি শাকিব-অপুর একমাত্র পুত্র আব্রাম খান জয়। স্বাভাবিক কারণে জয়কে নিয়ে দর্শকের বাড়তি আগ্রহ রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি প্রকাশ করার পর পরই অসংখ্য লাইক-কমেন্টসে ভরে যায়। কিছু দিন আগে মা-বাবাকে নিয়ে সুরে সুরে গাইলেন ‘মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ/ কাম টু মি হোয়েন আই কল ইউ'। এই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। এবার মাকে নিয়ে গান গেয়ে কাঁদিয়েছে অনেককেই।

বুধবার অপু বিশ্বাস নিজ বাসভবনে সরস্বতী পূজা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে কয়েকজন শিল্পী গান পরিবেশন করছিলেন। তা উপভোগ করছিল জয়। এক পর্যায় নিজেই একা একা গাইতে শুরু করে। বিষয়টি টের পান কন্ঠশিল্পী মম। তারপর জয়ের সামনে মাইক্রোফোন ধরলে গান গেয়ে শোনায় জয়।

‘আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও

আমার মায়ের মত

গোলাপকে বলি তুমি মিষ্টি নও

আমার মায়ের মত

মা যে আমার সবার সেরা

অনন্ত কাল অবিরত।...'-আদো আদো কণ্ঠে এমন কথার গানটি গেয়েছে জয়। এসময় ইমোশনাল হয়ে কাঁদেন অপু বিশ্বাস ও জয়ের নানি। এছাড়া, কন্ঠশিল্পী মমসহ উপস্থিত অনেকেই ইমোশনাল হয়ে পড়েন। তাৎক্ষণিক তা ভিডিও করে নায়িকা তমা মির্জা। তিনি ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেন। তারপর থেকেই ভক্তরা এ ভিডিওতে মন্তব্য করছেন এবং শেয়ার করছেন।

জয় বসুন্ধরার ইন্টারন্যাশনাল স্কুলে প্লে-গ্রুপের শিক্ষার্থী। মায়ের সঙ্গে নিয়মিত স্কুলে যায়। পড়াশোনাতেও যথেষ্ট মনোযোগী সে। এরই মধ্যে স্কুলের সহপাঠী ও অভিভাবকদের দৃষ্টি কেড়েছে জয়।



ঢাকা/রাহাত সাইফুল/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়