অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ অস্বীকার করলেন গণেশ আচার্য
ড্যান্সার-কোরিওগ্রাফার গণেশ আচার্যের বিরুদ্ধে জোর করে অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ করেছেন এক নারী সহকর্মী। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন কোরিওগ্রাফার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন গণেশ আচার্য। তিনি বলেন, আমার সুনাম নষ্ট করার জন্য এটি একটি ষড়যন্ত্র। কোরিওগ্রাফার সরোজ খান ও তার সহকর্মীরা এই ইন্ডাস্ট্রি কুলষিত করছেন। আমি এই সংঘের দায়িত্ব নেয়ার পর থেকেই তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে।
তিনি আরো বলেন, আমি সরোজ খান ও তার দলের বিরুদ্ধে মানহানি মামলা করব। তাদের এই জঘন্য কাজ বন্ধ করা উচিৎ। তারা এগুলো করছে কারণ ঘরে বসে অবৈধ টাকা আয়ের চেষ্টা করছিল এবং আমার কারণে তা বন্ধ হয়ে গেছে। তাদের বিরুদ্ধে লড়াইয়ের সর্বোচ্চ চেষ্টা করে যাব।
সরোজ খান ও গণেশ আচার্যের মধ্যে দ্বন্দ্ব অনেকদিন থেকেই। সম্প্রতি গণেশের বিরুদ্ধে আম্বলি থানা ও মহারাষ্ট্র স্টেট উইমেনস কমিশনে অভিযোগ করেন দিব্যা কোটিয়ান নামের এক নারী কোরিওগ্রাফার।
তিনি জানান, কোরিওগ্রাফার গণেশ আচার্য কাজের নামে তাকে অফিসে ডাকতেন। অশ্লীল ভিডিও দেখাতেন। এতে রাজি না হলে বাজে আচরণ করতেন। পাশাপাশি গণেশ আচার্যের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় কেউ তাকে কাজ দিতে চায় না।
ঢাকা/মারুফ
রাইজিংবিডি.কম