ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেম ও দ্বন্দ্বের গল্প…

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৭, ৩০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রেম ও দ্বন্দ্বের গল্প…

ভালোবেসে বিয়ে করেন জোভান আহমেদ ও তাসনিয়া ফারিন। কিন্তু তাদের মাঝে বাধা হয়ে দাঁড়ায় জোভানের বড় ভাই। নববধূ ফারিনকে বরণ না করে বিয়ের রাতেই বাসা থেকে তাড়িয়ে দেন। বাধ্য হয়ে বাসা থেকে বের হয়ে যায় তারা। জোভান-ফারিন এক রুমের একটি বাসা ভাড়া নেয়। তারপর অভাব তাদের গ্রাস করে।

জোভান-ফারিনের ভালোবাসার গল্প শুরু হয় মোটরসাইকেল রেসিং গেমের মাধ্যমে। জোভান নগরীর খুব জনপ্রিয় একজন মোটরসাইকেল রেসার। ফারিনের প্রেমে পড়ার পর রেসিং থেকে ফিরতে চায় জোভান। কিন্তু অভাবের কারণে আবারো ফিরে যায় মোটরসাইকেল রেসিংয়ে। এরপর শুরু হয় স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব। গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘চলো না হারাই’। কাব্য হাসান রচিত এ নাটক পরিচালনা করেছেন হাসান রেজাউল। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামীকাল শুক্রবার বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভিতে প্রচার হবে নাটকটি।


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়