ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাঠবিড়ালীর দৌড় চলছে

প্রকাশিত: ১০:৩৪, ৩০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাঠবিড়ালীর দৌড় চলছে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তার অভিনীত ‘কাঠবিড়ালী’ সিনেমা গত ১৭ জানুয়ারি সারা দেশে মুক্তি পেয়েছে। নিয়ামুল মুক্তা পরিচালিত এ সিনেমায় স্পর্শিয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর।

মুক্তির পর প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। তৃতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে ‘কাঠবিড়ালী’ সিনেমা প্রদর্শিত হবে। এর মধ্য দিয়ে যমুনা ব্লকবাস্টার, স্টার সিনেপ্লেক্স ও বসুন্ধরায় টানা তৃতীয় সপ্তাহে গড়াচ্ছে সিনেমাটি। অন্যদিকে দ্বিতীয় সপ্তাহ থেকে বলাকা, সুগন্ধা, মৌচাক হলে প্রদর্শিত হচ্ছে এটি। এসব হলে তৃতীয় সপ্তাহেও প্রদর্শিত হবে। এছাড়া দেশের বিভিন্ন হলে নতুন করে প্রদর্শিত হবে ‘কাঠবিড়ালী’। রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন নির্মাতা।

স্পর্শিয়া-আবীর ছাড়াও এতে অভিনয় করেছেন—সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান। পরিচালকের কাহিনি নিয়ে চিত্রনাট্য রচনা করেছেন তাসনিমুল তাজ।

২০১৭ সালের মার্চে পাবনার ভাঙ্গুড়া উপজেলার গজারমারা গ্রামে পরিচালক মুক্তার বাড়িতে সিনেমাটির শুটিং শুরু হয়।


ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়