ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন লুকে মিস্টার পারফেকশনিস্ট

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪০, ১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন লুকে মিস্টার পারফেকশনিস্ট

চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে সবকিছুই করেন অভিনেতা আমির খান। পর্দায় নিজেকে নিখুঁতভাবে উপস্থাপনের ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নন তিনি। এজন্য বলিপাড়ায় তাকে ডাকা হয় ‘মিস্টার পারফেকশনিস্ট’।

আমিরের পরবর্তী সিনেমা লাল সিং চাড্ডা। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। কয়েকদিন আগে মুখ ভর্তি লম্বা দাড়িতে তার ছবি ভাইরাল হয়। এরপর তাকে ভারতীয় সৈনিকের পোশাকে পাঞ্জাবি সর্দার লুকে দেখা যায়। আবারো নিজের লুক পরিবর্তন করেছেন এই অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নতুন ছবিতে দেখা যাচ্ছে, এবার আমিরের মুখে কোনো দাড়ি নেই। পরনে ছাই রঙের টি-শার্ট। মাথায় নীল রঙের টুপি। ধারণা করা হচ্ছে, সিনেমার চরিত্রের প্রয়োজনেই আমিরের এই নতুন লুক।

টম হ্যাঙ্কস অভিনীত হলিউডের ফরেস্ট গাম্প সিনেমার হিন্দি রিমেক লাল সিং চাড্ডা। জানা গেছে, এই সিনেমায় দেখা যাবে, আমির ৩০ বছর ধরে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সংস্কৃতিক কাজে অবদান রাখছেন, তবে সবই নিজের অজ্ঞাতসারে। 

লাল সিং চাড্ডা পরিচালনা করছেন আদভাইত চন্দন। এতে আমিরের বিপরীতে অভিনয় করছেন কারিনা কাপুর। আগামী ডিসেম্বরে এই সিনেমা মুক্তির কথা রয়েছে।


ঢাকা/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়