ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মনের মানুষ খুঁজছেন দিশা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪২, ১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মনের মানুষ খুঁজছেন দিশা

বলিউড অভিনেত্রী দিশা পাটানি। এই অভিনেত্রী জানিয়েছেন, বাহির থেকে দেখে শক্ত মনে হলেও তিনি খুব নরম মনের।

বলিপাড়ায় অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে দিশার প্রেমের গুঞ্জন শোনা যায়। যদিও এ বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন তারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, মনের মানুষ খুঁজছেন তিনি।

দিশা পাটানি বলেন, প্রথম দেখাতেই প্রেমে পড়তে চাই। প্রেমের পড়ার ক্ষেত্রে এটি খুব জরুরি। প্রথমদিন থেকেই আমার মধ্যে এক ধরনের শিহরণ কাজ করতে হবে। যদি এমন না হয়, তাহলে বুঝবো এটি আমার ভালোবাসা নয়। একমাত্র প্রেমে পড়লেই নিজেকে মেয়ে মনে হয়। এমন কাউকে খুঁজছি যে আমাকে এই অনুভূতি দিবে।

তিনি আরো বলেন, ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এর এক ধরনের চালিকাশক্তি আছে। জীবনে আমরা যা কিছু করি সবই কারো ভালোবাসা পেতে অথবা কাউকে ভালোবাসি সেই কারণে। ভালোবাসা ছাড়া কী বাঁচা সম্ভব?

টিভি অভিনেতা পার্থ সামথানের সঙ্গে প্রেম করতেন দিশা। এক বছর প্রেম করার পর তাদের ব্রেকআপ হয়। পার্থ নাকি বাইসেক্সুয়াল ছিলেন। তার সঙ্গে বিগ বস রিয়েলিটি শো প্রতিযোগী বিকাশ গুপ্তার সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন দিশা। এরপরই ব্রেকআপের সিদ্ধান্ত নেন।

প্রেমের ব্যর্থতা নিয়ে এই অভিনেত্রী বলেন, ব্রেকআপের পর হৃদয় ভেঙে গিয়েছিল। সবকিছু এলোমেলো হয়ে যায়। আমাদের মধ্যে কোনো মিল ছিল না। তবে সম্পর্ক ভেঙে গেলে পেছন ফিরে না তাকানোই উচিৎ। কারণ সেখানে আর কোনো কিছু অবশিষ্ট থাকে না।



ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়