ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কত আয় করল ‘জওয়ানি জানেমন’?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৫, ১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কত আয় করল ‘জওয়ানি জানেমন’?

সাইফ আলী খান অভিনীত জওয়ানি জানেমন। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে এই সিনেমা।

দর্শকের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে জওয়ানি জানেমন। বক্স অফিসে শুরুটাও হয়েছে মোটামুটি। প্রথম দিন শুধু ভারতে এই সিনেমার আয় ৩.২৪ কোটি রুপি। এছাড়া ভারতের বাইরের প্রেক্ষাগৃহ থেকে আরো ৫০ লাখ রুপি আয় করেছে এটি। বক্স অফিসে বিশ্লেষক তরন আদর্শ এই তথ্য জানিয়েছেন।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন, সম্প্রতি সাইফের একক মুক্তি পাওয়া অন্য সিনেমাগুলোর তুলনায় জওয়ানি জানেমন ভালো করেছে। সন্ধ্যায় মেট্রো শোগুলোর আয় উর্ধ্বমুখী ছিল। সম্মানজনক আয়ের জন্য সপ্তাহের অন্য দিনগুলোতে ভালো করতে হবে।

জওয়ানি জানেমন পরিচালনা করেছেন নিতিন কাক্কর। এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন পূজা বেদির মেয়ে আলিয়া ফার্নিচারওয়ালা। এতে আরো অভিনয় করেছেন টাবু, চাংকি পান্ডে, কুবরা সাইত, ফরিদা জালাল প্রমুখ।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়